রেলে কাটা পরে মৃত্যু এক ব্যাক্তি

railবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ মার্চ ৷৷ রেলে কাটা পরে মৃত্যু হলো এক ব্যাক্তির। ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তর্গত গার্দ্দাং এলাকায়। জানা যায়, শনিবার রাতে শান্তির বাজার মহকুমার অন্তর্গত নব কুমার পাড়ার বাসিন্দা বিরধন ত্রিপুরা (৪০) নামে এক ব্যাক্তি একটি বিয়ে থেকে বাড়ি ফেরার পথে রেলে কাটা পরে। এতে তার একটি পা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। রবিবার সকালে মৃত্যুর বিষয়টি গার্দ্দাং এলাকাবাসীর নজরে আসে। ঘটনার খবর পেয়ে শান্তির বাজার পুলিশ প্রশাসন এসে মৃত দেহ ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠায়। বিরধন ত্রিপুরার এই অস্বাভাবাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*