আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ ৷৷ ২০১৯ লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলো বামফ্রন্ট। মঙ্গলবার দুপুরে মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে ত্রিপুরায় লোকসভার দুটি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গত লোকসভা নির্বাচনের বিজয়ী প্রার্থীদের উপরই ভরসা রাখলো বামফ্রন্ট। এদিন সাংবাদিক সম্মেলনে দলীয় আহ্বায়ক বিজন ধর জানান, পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হচ্ছেন শঙ্কর প্রসাদ দত্ত এবং পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হচ্ছেন জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি তিনি বলেন, বিজেপি সরকার রাজ্যের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি। তিনি বলেন, দুই আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী বামফ্রন্ট। এদিনের সাংদবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক গৌতম দাস এবং অন্যান্য বামফ্রন্টের নেতারা।বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষিত, পশ্চিমে প্রার্থী শঙ্কর এবং পূর্বে প্রার্থী জিতেন্দ্র
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ ৷৷ ২০১৯ লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলো বামফ্রন্ট। মঙ্গলবার দুপুরে মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে ত্রিপুরায় লোকসভার দুটি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গত লোকসভা নির্বাচনের বিজয়ী প্রার্থীদের উপরই ভরসা রাখলো বামফ্রন্ট। এদিন সাংবাদিক সম্মেলনে দলীয় আহ্বায়ক বিজন ধর জানান, পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হচ্ছেন শঙ্কর প্রসাদ দত্ত এবং পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হচ্ছেন জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি তিনি বলেন, বিজেপি সরকার রাজ্যের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি। তিনি বলেন, দুই আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী বামফ্রন্ট। এদিনের সাংদবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক গৌতম দাস এবং অন্যান্য বামফ্রন্টের নেতারা।