‘বিজেপি হটাও – দেশ বাঁচাও’ শ্লোগানে রাজপথে সি পি আই (এম)-র মিছিল

leftআপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ ৷৷ মঙ্গলবার ঘোষণা করা হয় ২০১৯ লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনের জন্য বামফ্রন্টের প্রার্থী তালিকা। এদিন সকালে পশ্চিম ত্রিপুরা আসনে শঙ্কর প্রসাদ দত্ত এবং পূর্ব ত্রিপুরা আসনে জিতেন্দ্র চৌধুরীর নাম ঘোষণা করার পর গোড়া রাজ্যের বিভিন্ন জায়গায় সি পি আই (এম)-র তরফে শহরে মিছিল সংগঠিত করা হয়। “বিজেপি হটাও – দেশ বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুইটি আসনে বামফ্রন্ট মনোনীত সি পি আই (এম) প্রার্থী পশ্চিম ত্রিপুরা আসনে শংকর প্রসাদ দত্ত এবং পূর্ব ত্রিপুরা আসনে জিতেন্দ্র চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানে মঙ্গলবার আগরতলার রাজপথে সি পি আই (এম)-র মিছিল সংগঠিত হয়। মিছিলে বামফ্রন্ট মনোনীত সি পি আই (এম) প্রার্থী পশ্চিম ত্রিপুরা আসনে শংকর প্রসাদ দত্ত উপস্থিত ছিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*