সচেতনতা বাড়াতে ‘স্বাস্থ্য ভারত যাত্রা – ২’ এর প্রতিনিধি দল রাজ্যে

svyআপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ ৷৷ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘স্বাস্থ্য ভারত যাত্রা – ২’ শুরু করে ‘স্বাস্থ্য ভারত ট্রাস্ট’ নামে একটি সামাজিক সংস্থা। গত ৩০শে জানুয়ারি গুজরাটের সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করে ৪২ দিনের মাথায় ১১ হাজার কিমি পথ অতিক্রম করে ১১ জানুয়ারি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় এসে পৌছায় স্বাস্থ্য ভারত যাত্রার প্রতিনিধিরা। সোমবার প্রতিনিধিদের আগরতলায় স্বাগত জানান রাজ্যের একটি সামাজিক সংস্থা যুব বিকাশ কেন্দ্রের সদস্যরা। মঙ্গলবার প্রতিনিধি দলটি রাজ্যের উপজাতি কল্যাণমন্ত্রী মেভার কুমার জামাতিয়া, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, মজলিসপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র-ইন-কাউন্সিল ফুলন ভট্টাচার্য ভট্টাচার্যের সাথে সাক্ষাৎ করেন। স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে এদিন জিরানীয়ার বরজলা বীণাপানি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি আলোচনায় অংশ নেন প্রতিনিধি দলটি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*