
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে এলো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। লোকসভা নির্বাচনে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শনিবার রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। জানা যায়, শুক্রবার যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছিল তাদের শনিবার সকালে রাজ্যে বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্বে পাঠানো হয়েছে। জানা যায়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইতিমধ্যেই সিমান্ত সিল করে দেওয়া হয়েছে।
