
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় রবিবার। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপি’র সদর ও গ্রামীণ নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ২টি আসনেই পদ্মফুল ফোটানোর সংকল্প নেওয়া হয়। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপি’র সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী তথা বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, সদর জেলার সভাপতি মানিক দাস সহ দলীয় কর্মকরতারা।
পাশাপাশি এদিন উত্তর ত্রিপুরা জেলায়ও বিজেপি’র সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন উত্তর ত্রিপুরা জেলার ৬ টি বিধানসভা এলাকার পোলিং এজেন্ট, বুথ সভাপতি, বি.এল.এ. , মন্ডল সভাপতি, মন্ডল সদস্য এবং জেলা সভাপতিকে নিয়ে ধর্মনগরে এক সভার আয়োজন করা হয়। এদিনের সাংগঠনিক বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ণশক্তি ও উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পরার জন্য কার্যকর্তাদের মধ্যে অনুপ্রেরনা দেন রাজ্যের মূখ্যমন্ত্রী তথা বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব।
এছারাও রাজ্যের বিভিন্ন স্থানে এদিন বিজেপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভাগুলিতে অনান্য মন্ত্রী, দলীয় বিধায়ক সহ দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
