আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সি পি আই (এম) পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় গান্ধীগ্রাম এলাকায়। জানা যায়, রবিবার সকালে গান্ধীগ্রামে সি পি আই (এম) পার্টি অফিস খোলা নিয়ে বিবাদ বাধে স্থানীয় সি পি আই (এম) এবং বিজেপি সমর্থকদের মধ্যে। বিবাদ থেকে ঘটনা হাতাহাতি ও মারামারির দিকে যাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে উভয় দলের কর্মী সমর্থকরা আহত হন বলে জানা গেছে।পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে ক্ষন্ডযুদ্ধ গান্ধীগ্রামে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সি পি আই (এম) পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় গান্ধীগ্রাম এলাকায়। জানা যায়, রবিবার সকালে গান্ধীগ্রামে সি পি আই (এম) পার্টি অফিস খোলা নিয়ে বিবাদ বাধে স্থানীয় সি পি আই (এম) এবং বিজেপি সমর্থকদের মধ্যে। বিবাদ থেকে ঘটনা হাতাহাতি ও মারামারির দিকে যাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে উভয় দলের কর্মী সমর্থকরা আহত হন বলে জানা গেছে।