দুর্যোগ মোকাবেলা প্রশিক্ষণ শিবিরের পরিসমাপ্তি

campআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷৷ পরিসমাপ্তি হলো দুর্যোগ মোকাবেলা প্রশিক্ষণ শিবিরের। গত ২২শে মার্চ থেকে জিরানীয়ার বরজলা বীণাপাণি উচ্চ বিদ্যালয়ে শুরু হয় দুর্যোগ মোকাবেলা প্রশিক্ষণ শিবির ২০১৯। সোমবার ছিল এই প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি দিন। রাণীরবাজার স্কাউট এন্ড গাইড ইউনিটের উদ্যোগে আয়োজিত এই শিবিরের সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন সি আর পি এফ ৮৩নং ব্যাটেলিয়নের সহকারী কমান্ডেন্ট মনোজ কুমার যাদব, টি এস আর ১০নং ব্যাটেলিয়নের ইন্সপেক্টর প্রদীপ রায়, সি আর পি এফ ৮৩নং ব্যাটেলিয়নের ইন্সপেক্টর জয় পাল সিং, টি সি এস সত্যজিৎ দাস, নন্দুরাম দেববর্মা প্রমুখ। প্রশিক্ষণে মহকুমার সেরা হিসেবে নির্বাচিত হন বাপ্পারাজ দত্ত, ভবতোষ চক্রবর্তী, অরুপ দেব, তন্ময় ভট্টাচার্য।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*