রোগের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন এক ব্যাক্তি

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ মার্চ ৷৷ রোগের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলো এক ব্যক্তি। জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঞ্চন নগর দক্ষিণ পাড়ার বাসিন্দা নরেন্দ্র পাল (৬০) দীর্ঘদিন রোগাক্রান্ত হয়ে নানান সমস্যায় ভুগছিলেন। সোমবার সকালবেলা ঐ এলাকার লোকজন একটি ব্রীজে নরেন্দ্র পালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখে এলাকার লোকজনেরা মৃতের পরিবারে ও শান্তির বাজার থানায় খবর দেন। ঘটনার খবর পেয়ে শান্তির বাজার থানায় কর্মরত কর্মীরা গিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরিবার সূত্রে জানা যায়, বিলোনীয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হেল্পারের কাজ করতেন নরেন্দ্র পাল। দীর্ঘ ২ বছর যাবৎ নরেন্দ্র পাল রোগাক্রান্ত অবস্থায় আছেন বলে জানা যায়। এটি হত্যা না আত্মহত্যা এই নিয়ে নানান প্রশ্ন জাগছে এলাকার লোকজনের মনে। নরেন্দ্র পালের এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*