সংখ্যালঘু মোর্চার উদ্যোগে প্রচার মিছিল ও বাজার সভা অনুষ্ঠিত

jisবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ মার্চ ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এক প্রচার মিছিল ও বাজার সভা। শনিবার দুপুর আনুমানিক ১২ ঘটিকায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজারে অনুষ্ঠিত হয় এই প্রচার মিছিল ও বাজার সভা। দক্ষিন ত্রিপুরা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে এই প্রচার মিছিল ও বাজার সভার আয়োজন করা হয়। সভার মূল লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত প্রার্থী প্রতিমা ভৌমিককে বিপুল ভোটে জয়যুক্ত করা। এই বাজার সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন, ৩৬-শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপি’র সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি জসীম উদ্দীন, বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি বিভিষন দাস, বিজেপি’র দক্ষিন জেলার কৃষান মোর্চার সভাপতি তথা শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা প্রমুখ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের দিকগুলি সকলের সামনে উপস্থাপন করেন ও বিগত বাম আমলের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বিশেষ আহব্বান জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*