বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ মার্চ ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবার লক্ষ্যে প্রত্যন্ত এলাকায় প্রচার চালাচ্ছে পশ্চিম ত্রিপুরা আসনের সি পি আই (এম) মনোনিত প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। শনিবার আনুমানিক দুপুর ১২টা নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত বগাফা এডিসি ভিলেজের গোবিন বাড়ী এলাকায় সি পি আই (এম)-র এক প্রচার সভা অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সি পি আই (এম) কতৃক আয়োজিত এই প্রচার সভায় উপস্থিত ছিলেন সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা আসনের মনোনিত প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন টিটিএএডিসি’র ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের মন্ত্রী পরিক্ষিত দেবর্বমা, প্রাক্তন মুখ্যসচেতক বাসুদেব মজুমদার, শ্রীমন্ত দে, আশুতোষ দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানের নির্ধারিত সময়সূচী পার হয়ে যাওয়ার কারনে ৫ মিনিট সভাকরে সমাপ্তি ঘোষনা করেন।প্রত্যন্ত এলাকায় নির্বাচনী প্রচারে পশ্চিম আসনের সি পি আই (এম) প্রার্থী
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ মার্চ ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবার লক্ষ্যে প্রত্যন্ত এলাকায় প্রচার চালাচ্ছে পশ্চিম ত্রিপুরা আসনের সি পি আই (এম) মনোনিত প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। শনিবার আনুমানিক দুপুর ১২টা নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত বগাফা এডিসি ভিলেজের গোবিন বাড়ী এলাকায় সি পি আই (এম)-র এক প্রচার সভা অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সি পি আই (এম) কতৃক আয়োজিত এই প্রচার সভায় উপস্থিত ছিলেন সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা আসনের মনোনিত প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন টিটিএএডিসি’র ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের মন্ত্রী পরিক্ষিত দেবর্বমা, প্রাক্তন মুখ্যসচেতক বাসুদেব মজুমদার, শ্রীমন্ত দে, আশুতোষ দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানের নির্ধারিত সময়সূচী পার হয়ে যাওয়ার কারনে ৫ মিনিট সভাকরে সমাপ্তি ঘোষনা করেন।