নির্বাচনের প্রাকমুহুর্তে জঙ্গল থেকে গাদা বন্দুক উদ্ধার

bবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ মার্চ ৷৷ লোকসভা নির্বাচনের প্রাকমুহুর্তে গভীর জঙ্গল থেকে উদ্ধার হলো একটি গাদা বন্দুক। ঘটনার বিবরনে জানা যায়, শনিবার সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসি গঙ্গাজয় পাড়ার গভীর জঙ্গল থেকে উদ্ধার হয় এই বন্দুকটি। বন্দুক উদ্ধারের ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরেন বাইখোড়া থানার এস আই সুমন সিংহ। তিনি জানান, কলসি গঙ্গাজয় পাড়ার লোকজন বাইখোড়া থানায় খবরদেন শুক্রবার রাত্রে ঐ এলাকায় বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছেন। এলাকাবাসীর খবরের ভিত্তিতে ঐ এলাকার গভীর জঙ্গলে চিরুনি তল্লাস চালিয়ে উদ্ধার করা হয় এই বন্দুকটি। এস আই সুমন সিংহের নেতৃত্বে এই অভিযানটি চালানো হয়। তিনি সংবাদমাধ্যমের সামনে জানান, পুলিশের ভাষায় এই বন্দুকটিকে বলা হয় কান্ট্রি মেইড গান। এই বন্দুকটির উচ্চতা প্রায় ৩ ফুট বলে জানান। বন্দুক উদ্ধারের পর পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছেন। এখন পর্যন্ত পুলিস কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানা যায়। অপরদিকে বন্দুক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*