৭ই এপ্রিল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, সভাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ ৷৷ নির্বাচনী প্রচারে আগামী ৭ই এপ্রিল (রবিবার) রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যায়, এদিন রাজ্যের গোমতী জেলার উদয়পুর বালিকা বিদ্যালয়ের ময়দানে নির্বাচনী জনসভায় ভাষণ রাখবেন তিনি। রবিবার প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব। জানা যায়, ৭ই এপ্রিল প্রধানমন্ত্রী রাজ্যে এসে আগরতলার এম বি বি বিমানবন্দর থেকে হেলিকপ্টারে উদয়পুর পৌঁছুবেন। সেখানেই প্রধান বক্তা হিসেবে ভাষণ রাখবেন তিনি। রবিবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী প্রাণজীৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, টিঙ্কু রায় প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*