দুর্ঘটনাগ্রস্থ নেশাদ্রব্য বোঝাই গাড়ি থেকে পুলিশের সামনেই এলাকাবাসীর লুটপাট

beerসাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ এপ্রিল ৷৷ নেশাদ্রব্য বোঝাই গাড়ি উল্টে দুর্ঘটনার কবলে পড়ায় পুলিশের সামনেই চলছে লুটের রাজত্ব। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৩৫ মেইল এলাকায়। জানা যায়, সোমবার রাতে কোন এক সময় পাহাড়ে বাক নিতে গিয়ে গৌহাটি থেকে আসা জে কে ০২ এ এল ৪১৬৫ নম্বরের একটি নেশাদ্রব্য (বিয়ার) বোঝাই একটি গাড়ি খাদে পড়ে যায়। সকালে খবর পেতেই স্থানীয় লোকজন গড়িটি থেকে নেশাদ্রব্য (বিয়ার) লুটপাট করতে শুরু করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পুলিশের কোনো ভূমিকা ছিলোনা। এতে এলাকার বুদ্ধিজীবী মহলে ছিঃ ছিঃ রম উঠে। গাড়ির চালক মনোজিত সিং অল্পবিস্তার আহত হয় বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*