গোপাল সিং, খোয়াই, ০৪ এপ্রিল ৷৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর ব্লক এলাকার ৬টি গ্রামে মঙ্গলবার সন্ধ্যার ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। জানা যায়, ঝড়ের রাতেই প্রশাসন বেড়িয়ে পরে ক্ষতিগ্রস্থ গ্রামগুলি পরিদর্শনে। কল্যাণপুর ব্লকের কুঞ্জবন, আর এস পাড়া, মুড়াবাড়ী, কল্যাণপুর, ঘিলাতলী, কমলনগর, বাতেখা এলাকার সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে। এদিন বড় বড় আকারের শিল পড়ায় প্রায় ২,৫০০ বাড়ীর টিনের চালে প্রায় শতাধিক ছিদ্র হয়ে গেছে বলে জানা যায়। পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাতেই কল্যাণপুর ব্লক এলাকায় ২১টি শরণার্থী শিবির খোলা হয়।বুধবার দুপুরে খোয়াই জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী, তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য সহ প্রসাসনের অন্যান্য আধিকারিকরা ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করেন। খোয়াই জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী জানান, ৪,৫৭৭ গ্রামবাসী শরণার্থী শিবিরে আশ্রয় নেয়।
