বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ এপ্রিল ৷৷ নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় তিব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিট নাদাগ শান্তির বাজার মহকুমার অন্তর্গত শান্তিকলোনি এলাকার বাসিন্দা সন্তোষ দেবনাথের (৫৫) মৃতদেহ শান্তির বাজার রেল স্টেশন সংলগ্ন এলাকায় গভীর জঙ্গলে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। জানা যায়, সন্তোষ দেবনাথ বৃহস্পতিবার সকাল বেলা থেকেই নিখোজ। পরিবারের পক্ষ থেকে এই ব্যাপারে শান্তির বাজার থানায় লিখিত ভাবে জানানো হয়েছিল। অবশেষে এলাকার লোকজন সারাদিন ব্যাপি খোঁজ খবর করার পর শুক্রবার সন্ধ্যায় সন্তোষ দেবনাথের মৃতদেহ এলাকার লোকজনের নজরে আসে। সন্তোষ দেবনাথকে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকার লোকজন বিষয়টি শান্তির বাজার থানার নজরে আনেন। ঘটনার খবর পেয়ে শান্তির বাজার থানার কর্তব্যরত কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সন্তোষ দেবনাথ অনেকদিন যাবৎ রোগাক্রান্ত অবস্থায় ছিলেন। পরিবারের লোকজনদের ধারনা, রোগের জ্বালা সহ্য করতে না পের তিনি হয়তো এই পথ বেছে নিয়েছেন। অপরদিকে সন্তোষ দেবনাথের এই অস্বভাবিক মৃত্যুর পিছনে কি কারন রয়েছে তা নিয়ে তীব্র গুঞ্জন চলছে এলাকাবাসির মনে। সকলের মনে একটাই প্রশ্ন আসলে এটি কি হত্যা না আত্মহত্যা? ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সন্তোষ দেবনাথের এই অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ এপ্রিল ৷৷ নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় তিব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিট নাদাগ শান্তির বাজার মহকুমার অন্তর্গত শান্তিকলোনি এলাকার বাসিন্দা সন্তোষ দেবনাথের (৫৫) মৃতদেহ শান্তির বাজার রেল স্টেশন সংলগ্ন এলাকায় গভীর জঙ্গলে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। জানা যায়, সন্তোষ দেবনাথ বৃহস্পতিবার সকাল বেলা থেকেই নিখোজ। পরিবারের পক্ষ থেকে এই ব্যাপারে শান্তির বাজার থানায় লিখিত ভাবে জানানো হয়েছিল। অবশেষে এলাকার লোকজন সারাদিন ব্যাপি খোঁজ খবর করার পর শুক্রবার সন্ধ্যায় সন্তোষ দেবনাথের মৃতদেহ এলাকার লোকজনের নজরে আসে। সন্তোষ দেবনাথকে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকার লোকজন বিষয়টি শান্তির বাজার থানার নজরে আনেন। ঘটনার খবর পেয়ে শান্তির বাজার থানার কর্তব্যরত কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সন্তোষ দেবনাথ অনেকদিন যাবৎ রোগাক্রান্ত অবস্থায় ছিলেন। পরিবারের লোকজনদের ধারনা, রোগের জ্বালা সহ্য করতে না পের তিনি হয়তো এই পথ বেছে নিয়েছেন। অপরদিকে সন্তোষ দেবনাথের এই অস্বভাবিক মৃত্যুর পিছনে কি কারন রয়েছে তা নিয়ে তীব্র গুঞ্জন চলছে এলাকাবাসির মনে। সকলের মনে একটাই প্রশ্ন আসলে এটি কি হত্যা না আত্মহত্যা? ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সন্তোষ দেবনাথের এই অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।