বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ এপ্রিল ৷৷ বিশুদ্ধ পানিয় জল এবং বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলো এলাকাবাসী। ঘটনার শান্তির বাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম এলাকায়। জানা যায়, গত ৭ দিন যাবৎ বিদ্যুৎ ও বিশুদ্ব পানিয় জলের পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছু না হওয়াতে বাধ্য হয়ে শনিবার সকাল ৬টা থেকে মনপাথর বাজার সংলগ্ন এলাকায় আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করলো এলাকাবাসী। অবরোধের খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন এডিসনাল এস ডি এম জীবন কৃষ্ণ আচার্য, শান্তিরবাজার পুলিশের এস ডি পি ও নির্দেশ দেব এবং শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা। দীর্ঘ ২ ঘন্টা ১০ মিনিট অবরোধ চলার পর শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহার পতিশ্রুতিতে সকাল ৮টা ১০ মিনিটে জাতীয় সড়ক অবরোধমুক্ত করেন এলাকাবাসী। অবরোধ তুলে নেওয়ার পর সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে সত্যব্রত সাহা জানান, আজকের মধ্যে ঐ এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করে দেবেন এবং আজ থেকে গাড়ী করে ঐ এলাকায় বিশুদ্ব পানীয় জল পৌঁছে দেওয়া হবে।পানিয় জল এবং বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ এপ্রিল ৷৷ বিশুদ্ধ পানিয় জল এবং বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলো এলাকাবাসী। ঘটনার শান্তির বাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম এলাকায়। জানা যায়, গত ৭ দিন যাবৎ বিদ্যুৎ ও বিশুদ্ব পানিয় জলের পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছু না হওয়াতে বাধ্য হয়ে শনিবার সকাল ৬টা থেকে মনপাথর বাজার সংলগ্ন এলাকায় আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করলো এলাকাবাসী। অবরোধের খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন এডিসনাল এস ডি এম জীবন কৃষ্ণ আচার্য, শান্তিরবাজার পুলিশের এস ডি পি ও নির্দেশ দেব এবং শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা। দীর্ঘ ২ ঘন্টা ১০ মিনিট অবরোধ চলার পর শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহার পতিশ্রুতিতে সকাল ৮টা ১০ মিনিটে জাতীয় সড়ক অবরোধমুক্ত করেন এলাকাবাসী। অবরোধ তুলে নেওয়ার পর সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে সত্যব্রত সাহা জানান, আজকের মধ্যে ঐ এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করে দেবেন এবং আজ থেকে গাড়ী করে ঐ এলাকায় বিশুদ্ব পানীয় জল পৌঁছে দেওয়া হবে।