রবিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি

pmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল ৷৷ রবিবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাজ্যে এসে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ রাখবেন তিনি। জানা যায়, এদিন রাজ্যে এসে আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে অবতরণ করে হেলিকপ্টারে করে উদয়পুর পৌঁছুবেন তিনি। আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন বিজেপি রাজ্য নেতৃত্বরা। জানা যায়, এদিন উদয়পুরস্থিত স্পোর্টস কাউন্সিল গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন তিনি। প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে ঘিরে উদয়পুরস্থিত স্পোর্টস কাউন্সিল গ্রাউন্ডে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*