রাজ্যে নির্বাচনী প্রচারে সিতারাম ইয়েচুরি

cpmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল ৷৷ রাজ্যে নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন সর্বভারতীয় সি পি আই (এম) সাধারন সম্পাদক সিতারাম ইয়েচুরি। শনিবার রবীন্দ্র ভবনের সামনে সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত এবং পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী করার আহ্বানে এক জনসভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহাভারতের দুর্যোধন এবং দুঃশাসনের সঙ্গে তুলনা করেছেন সর্বভারতীয় সি পি আই (এম) সাধারন সম্পাদক সিতারাম ইয়েচুরি। তিনি এদিন আর এস এস’কে শকুনি মামা বলেও কটাক্ষ করেন। এদিনের বামফ্রন্টের নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় সি পি আই (এম) সাধারন সম্পাদক সিতারাম ইয়েচুরি, রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধীদল নেতা মানিক সরকার, সি পি আই (এম) রাজ্য সম্পাদক গৌতম দাস, বামফ্রন্টের রাজ্য আহ্বায়ক বিজন ধর, সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত সহ দলীয় রাজ্য নেতৃত্বরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*