সড়ক সুরক্ষা বিষয়ক আলোচনা সভার সূচনা প্রজ্ঞা ভবনে

67384064_1908658579235808_4023159320010031104_oআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই ৷৷ তিন দিনব্যাপী সড়ক সুরক্ষা বিষয়ক আলোচনা সভার সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে ত্রিপুরা পুলিশের উদ্যোগে ও দিল্লির ইনস্টিটিউট অব রোড সেফটি অ্যাডুকেশনের সহায়তায় আয়োজিত হয় ‘Road Safety Management & Capacity Building Symposium’ শীর্ষক এই আলোচনা সভা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যের মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, ইনস্টিটিউট অব রোড সেফটি অ্যাডুকেশনের সভাপতি ডঃ রোহিত বালুজা, ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক রাজীব সিং, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকরা।
জানা যায়, গত একবছরে রাজ্যে ৫৫২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৩১ জনের প্রাণহানি হয়েছে। এগুলোর অধিকাংশই মোটরসাইকেল দুর্ঘটনা ছিল বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*