বলরাম দেবনাথ, সাব্রুম, ১০ অক্টোবর || আবাসিক ছাত্রীদের জ্ঞান, সাধারণ সচেতনতা, উপস্থিত বুদ্ধি ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে সাব্রুম গার্লস ST ও SC হোস্টেলের উদ্যোগে আয়োজন করা হয় এক কুইজ প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় হোস্টেলের আবাসিক ছাত্রীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ছাত্রীদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি নতুন নতুন বিষয় সম্পর্কে জানার আগ্রহও বৃদ্ধি পায়।
শিক্ষামূলক এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রীদের মধ্যে যুক্তিবোধ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, দলগত সহযোগিতা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়।
পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যকলাপে ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাঁদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। এই প্রতিযোগিতা ছাত্রীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
