আগরতলা-দিল্লী সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে ১৪ আগস্ট

dvdআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই ৷৷ আগরতলা-দিল্লী এবং দিল্লী-আগরতলা সরাসরি বিমান পরিষেবা চালু হতে যাচ্ছে রাজ্যে। আগামী ১৪ আগস্ট থেকে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো আগরতলা-দিল্লী রুটে সরাসরি বিমান পরিষেবা চালু করছে। জানা যায়, ১৮০ আসন বিশিষ্ট ৬ই-২০৪৭ এয়ারবাসটি দিল্লী থেকে দুপুর ১টা ৪৫মিনিটে রওয়ানা দিয়ে বিকেল ৪টা ২০ মিনিটে আগরতলায় এসে পৌছবে। আবার ৬ই-২০৪৮ এয়ারবাসটি আগরতলা থেকে বিকেল ৪টা ৫০মিনিটে রওয়ানা দিয়ে সন্ধ্যে ৭টা ২৫ মিনিটে দিল্লী পৌছবে । জানা গেছে, আগরতলা-দিল্লী যাতায়তে নূন্যতম ভাড়া হবে ৪ হাজার টাকা। এই পরিষেবার কথা ঘোষণা হবার পর রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*