শারদীয় দূর্গাপুজাকে সামনে রেখে রাজধানীতে কড়া নিরাপত্তা প্রহরা, পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে রাজপথে ‘স্পেশাল নাইট বাইক মোবাইল’ টহল

গোপাল সিং, খোয়াই, ০৯ অক্টোবর || আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় নিরাপত্তা ব্যবস্থা নিছিদ্র করতে এবার রাত জেগে রাজপথে নামল পুলিশ প্রশাসন। পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণধন সরকারের সরাসরি নেতৃত্বে গতকাল গভীর রাতে সমগ্র থানা এলাকা জুড়ে এক বিশেষ ‘স্পেশাল নাইট বাইক মোবাইল’ টহল পরিচালিত হয়। সাথে ছিলেন উৎসবের দিনগুলোতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা, অপরাধমূলক কর্মকাণ্ডে লাগাম টানা এবং অসাধু চক্রের উপদ্রব বন্ধ করতেই পুলিশের এই অভিনব উদ্যোগ। গভীর রাতের এই বিশেষ ফ্ল্যাশ পেট্রোলিং ও বাইক মোবাইলের মাধ্যমে কভার করা হয় শহরের একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও ঘনবসতিপূর্ণ এলাকা।
টহলরত পুলিশ টিম যেসব প্রধান এলাকা চষে বেড়ায় তার মধ্যে ছিল, মোটরস্ট্যান্ড ও কামান চৌমুহনী, গোলবাজার ও প্রতাপগড়, এমবিবি কলেজ ও কলেজটিলা এলাকা, যোগেন্দ্রনগর, বাঁশকুমারী ও আড়ালিয়া, চন্দ্রপুর, আশ্রম চৌমুহনী, ধলেশ্বর এবং টাউন হল এলাকা। এদিনের এই বিশেষ রাত্রীকালীন অভিযানে কেবল পূর্ব আগরতলা থানার পুলিশ আধিকারিক ও জোয়ানরাই ছিলেন না; তাঁদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অভিযানে অংশ নেন মহারাজগঞ্জ বাজার টিওপি-র ওসি, কলেজ টিলা টিওপি-র ওসি এবং অতিরিক্ত পুলিশ কর্মীরা। রাতের অন্ধকারে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ এবং বাইক আরোহীদের চেকিং চালানো হয়। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষ যাতে ভয়হীন ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, তার জন্য পুলিশি তৎপরতা ও এই ধরণের নৈশ টহল লাগাতার জারি থাকবে বলে পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*