আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগস্ট ৷৷ জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা ও ৩৭০ ধারার অন্তর্গত ৩৫-এ ধারা তুলে নেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজধানীতে র্যালী সংগঠিত করে বিজেপি যুব মোর্চা। মঙ্গলবার বিজেপি যুব মোর্চার উদ্যোগে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করা হয় কেন্দ্রীত সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে। জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদ করায় ‘এক নিশান, এক বিধান , এক প্রধান’ এর সংকল্প বাস্তব রুপ পেল।এদিন রাজধানীর বিজেপি ৮নং টাউন বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগেও শহরে অভিনন্দন র্যালী সংগঠিত করা হয়।
পাশাপাশি এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে কদমতলা-কুর্তি যুব মোর্চার উদ্যোগে মঙ্গলবার এক র্যালী অনুষ্ঠিত হয়। এই র্যালীতে উপস্থিত ছিলেন জেলার কিষান মোর্চা সহ-সভাপতি সুব্রত দেব, যুব মোর্চার রাজ্য সম্পাদক বিশ্বজীৎ ঘোষ, যুব মোর্চার মন্ডল সভাপতি তাপস চন্দ, কদমতলা কুর্তি মন্ডলের সাধারণ সম্পাদক রাজা ধর প্রমুখ।