প্রয়াত মান্দাইয়ের প্রাক্তন বিধায়ক, বিরোধী দলনেতার শ্রদ্ধা জ্ঞাপন

gfxআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগস্ট ৷৷ প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক রশিরাম দেববর্মা। তিনি মান্দাই বিধানসভার কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ছিলেন। পাশাপাশি তিনি সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ছিলেন। মঙ্গলবার জাতি-উপজাতি জনগণের নেতা রশিরাম দেববর্মার মরদেহ নিয়ে শোক মিছিল করে দলীয় কর্মী সমর্থকরা। এদিন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার প্রয়াত নেতা রশিরাম দেববর্মার মরদেহে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*