আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ০৬ আগস্ট ৷৷ ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরুতর আহত দুই জন। শান্তিরবাজার মহকুমার বাইখোড়া এস এস বি ক্যাম্প সংলগ্ন এলাকায় আগরতলা সাব্রুম জাতীয় সড়কে যান দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, মঙ্গলবার উদয়পুর থেকে জোলাইবাড়ী যাবার পথে টি আর ০৩ ৩৪৯৫ নম্বরের যাত্রীবাহী মেক্সগাড়ী রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী বোঝাই করছিল। এমন সময় টি আর ০৪ ৯১০৮ নম্বরের একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এসে মেক্স গাড়ীটির পিছনে ধাক্কা দেয়। এতে বাইক চালক বাইখোড়ার মরনসুর পাড়ার বসিন্দা সৌরভ কুড়ী এবং বাইক আরোহী শান্তির বাজার বগাফার বাসিন্দা একটি মেয়ে গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে তাদের বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই জন
আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ০৬ আগস্ট ৷৷ ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরুতর আহত দুই জন। শান্তিরবাজার মহকুমার বাইখোড়া এস এস বি ক্যাম্প সংলগ্ন এলাকায় আগরতলা সাব্রুম জাতীয় সড়কে যান দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, মঙ্গলবার উদয়পুর থেকে জোলাইবাড়ী যাবার পথে টি আর ০৩ ৩৪৯৫ নম্বরের যাত্রীবাহী মেক্সগাড়ী রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী বোঝাই করছিল। এমন সময় টি আর ০৪ ৯১০৮ নম্বরের একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এসে মেক্স গাড়ীটির পিছনে ধাক্কা দেয়। এতে বাইক চালক বাইখোড়ার মরনসুর পাড়ার বসিন্দা সৌরভ কুড়ী এবং বাইক আরোহী শান্তির বাজার বগাফার বাসিন্দা একটি মেয়ে গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে তাদের বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।