গোপাল সিং, খোয়াই, ০৬ আগস্ট ৷৷ আগামী ৮ই আগস্ট জাতীয় কৃমি নাশক দিবস। জাতীয় কৃমি নাশক দিবস উপলক্ষ্যে গোটা রাজ্যেই ১ থেকে ১৯ বছর বয়সী সকল শিশু ও ছেলে মেয়েদের কৃমি নাশক ঔষধ খাওয়ানো হবে। খোয়াই জেলার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার বিকেলে খোয়াই জেলা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। সাংবাদক সন্মেলনে বলা হয়, জাতীয় কৃমি নাশক দিবস উপলক্ষ্যে খোয়াই জেলায় স্কুল কলেজের ৯৮ হাজার ৬৯৭ জনকে কৃমি নাশক ঔষধ খাওয়নোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জানা যায়, এই উপলক্ষ্যে বুধবার খোয়াই জেলায় জাতীয় কৃমি নাশক দিবসের উদ্বোধন করা হবে। এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই জেলার ডেপুটি কালেক্টর বিধান চন্দ্র রায়, জেলা স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকার প্রমুখ।এদিকে মঙ্গলবার ঊনকোটি জেলার আর জি এম হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয় বুধবার পাবিয়াছড়া কলোনি স্কুলের মানসী হলে ঊনকোটি জেলা ভিত্তিক এই কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনা করবেন বিধায়ক ভগবান দাস। জানা যায়, জানান ৮ই আগস্ট যারা কৃমি নাশক ঔষধ খেতে পারবে না তাদের ১৯শে আগস্ট মপ আপ ডে-তে কৃমি নাশক ঔষধ খাওয়ানো হবে।
