আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগস্ট ৷৷ প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের আকষ্মিক মৃত্যুতে শোকাহত গোটা দেশ। প্রাক্তন বিদেশমন্ত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বিভিন্ন ব্যক্তিত্বরা। উনার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার নয়া দিল্লীতে প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মূখ্যমন্ত্রী বলেন, ‘দেশ এবং দলের প্রতি সমর্পিত প্রাণ, সুষমা জীকে সেবার জন্য সর্বদা স্মরণ করা হবে।‘ মূখ্যমন্ত্রী বলেন,’তাঁর বিদেহী আত্মা শান্তি লাভ করুক। এই দূর্দৈবের দিনে ঈশ্বর তাঁর পরিবার পরিজনকে আরও সহন শক্তি দিন।‘