শারীরিক অবস্থার অবনতি হয়ে আচমকা দিল্লীর এইমস হাসপাতালে মৃত্যু সুষমা স্বরাজের

imagesজাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ০৬ আগষ্ট ।। প্রয়াত হলেন কেন্দ্রীয় প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার দিল্লীর এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যায়, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। এদিন রাত ৯টা নাগাদ ভর্তি করা হয় দিল্লীর এইমস হাসপাতালে। উনার অকাল প্রয়ানে শোক স্তব্ধ গোটা দেশ।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারে বিদেশমন্ত্রকের দায়িত্ব সামলেছেন সুষমা স্বরাজ। সাধারণ মানুষের আবেদনে ব্যক্তিগতভাবে সাড়া দিয়েছেন তিনি। এমনকি পাকিস্তানের বাসিন্দাকেও চিকিত্সা ভিসা দিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*