আগাম জামিনের আবেদন খারিজ, শীঘ্রই গ্রেপ্তার হতে পারে বাদল চৌধুরী

imagesআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর || দীর্ঘ শুনানির পর রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। জানা যায়, ২০০৮-২০০৯ সালে রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর উপর আর্থিক কেলেঙ্কারির যে অভিযোগ উঠেছিল তা নিয়ে সম্প্রতি আগরতলা পশ্চিম থানায় মামলা করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি৷ বুধবার রাত প্রায় ১১টার পর তাঁর আগাম জামিন খারিজ করে দেয় আদালত৷ সম্ভবত খুব শীঘ্রই গ্রেপ্তার হতে পারে রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী তথা সি পি আই (এম) এর হেভিওয়েট নেতা বাদল চৌধুরী। এই নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*