টেট প্রশ্নপত্র ফাঁস, কমলপুরে ধুমধুমার কান্ড, ঘটনা বিভ্রান্তিমূলক – শিক্ষামন্ত্রী

74582309_2340960699568073_1221773695832293376_nআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর ৷। রাত পেরোলেই রাজ্যে বহু প্রতীক্ষিত টেট পরীক্ষা। এককালীন ছাড় দিয়ে রাজ্যে রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে টেট-২ পরীক্ষা। এদিকে পরীক্ষার আগ মুহূর্তে শনিবার টেটের প্রশ্নপত্র ফাস নিয়ে কমলপুরে ধুমধুমার কান্ড ঘটে যায়। পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছরাতে থাকে। শনিবার কমলপুরে খোলা বাজারে ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকায় দেদার বিক্রি হচ্ছে TET এর প্রশ্নপত্র বলে অভিযোগ। ঘটনায় উত্তেজিত জনতা ঐ ব্যক্তিকে প্রহার করে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা যায়। এই ঘটনা নিয়ে রাজ্যে পরীক্ষার্থীদের মধ্যে ব্যপক প্রতিক্রিয়া দেখা দেয়।
73513052_401969580480004_6852429714414370816_nদীর্ঘ জল্পনার পর এদিন সন্ধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের জানান, টেটের প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত সমস্ত ঘটনা বিভ্রান্তিমূলক। কেউ এই ঘটনার অপপ্রচার করছে। শিক্ষামন্ত্রী বলেন, যদি কেউ রবিবার সকাল ১০টার মধ্যে ফাঁস হওয়া প্রশ্নপত্র এনে দেখাতে পারেন, তাকে পুরস্কৃত করা হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*