একপ্রকার উৎসবের মেজাজেই রাজ্যে সম্পন্ন হল টেট-২ পরীক্ষা

tetআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর ৷। একপ্রকার উৎসবের মেজাজেই সম্পন্ন হল টেট-২ পরীক্ষা। রবিবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাজ্যের ২০৩টি সেন্টারে পরীক্ষা শুরু হয়। শেষ হয় বিকেল ৩টায়। এদিন একপ্রাকার উৎসবের মেজাজেই রাজ্যের সবকটি জেলায় পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। এদিন এক কালীন ছাড় দিয়ে রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলায় ১৯ হাজার ১২০ জনের জন্য ৬২টি সেন্টারে, খোয়াই জেলায় ৫ হাজার ৭৭২ জনের জন্য ১৯টি সেন্টারে, সিপাহীজলা জেলায় ৭ হাজার ১১৭ জনের জন্য ১৯টি সেন্টারে, ধলাই জেলায় ৪ হাজার ১৫০ জনের জন্য ২২টি সেন্টারে, গোমতী জেলায় ৬ হাজার ৩৫৬ জনের জন্য ১৮টি সেন্টারে, উত্তর ত্রিপুরা জেলায় ৪ হাজার ৯৮৭ জনের জন্য ২৬টি সেন্টারে, ঊনকোটি জেলায় ৩ হাজার ৮৭৯ জনের জন্য ১৪টি সেন্টারে এবং দক্ষিন ত্রিপুরা জেলায় ৬ হাজার ৯৬০ জনের জন্য ২৩টি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা যায়, টেট-২ তে পরীক্ষার্থীর সংখ্যা ৫৮ হাজার ৩৪১ জন। এদিন শান্তিপূর্ণ ভাবে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে পরীক্ষা হয়।
উল্লেখ্য, আগামী ২৬শে অক্টোবর অনুষ্ঠিত হবে টেট-১ পরীক্ষা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*