প্রয়াতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন প্রদেশ কংগ্রেস ভবনে

FB_IMG_1572500867150আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ৷। ভারতের প্রয়াতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৫তম মৃত্যু দিবসে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যেও প্রয়াতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার রাজধানীর পোষ্ট অফিস চৌমূহনীস্থিত কংগ্রেসের সদর কার্যালয়ে নেতা নেত্রী, কর্মীরা প্রয়াতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুস্পাঞ্জলী অর্পণ করে শ্রদ্ধা জানায়। সেখানে কংগ্রেসের দলীয় পতাকাও উত্তোলন করা হয়। এরপর রাজধানীর গান্ধীঘাটেও দলীয় কর্মীরা পুস্পাঞ্জলী অর্পণ করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসকে বলিদান দিবস রুপে পালন করে কংগ্রেস। FB_IMG_1572500886461

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*