আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর ৷। গত বছরের ন্যায় এবারও ভাইফোঁটা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন যথা সময়ে রাজ্যের বোনেরা মুখ্যমন্ত্রীর বাসভবনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ভাইফোঁটা দেন। এদিন ভাইফোঁটা নিয়ে অনুজদের শুভ কামনা এবং অগ্রজদের আশীর্বাদ নেন মুখ্যমন্ত্রী।
