আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ নভেম্বর ৷। আক্রান্ত দলীয় কর্মী-সমর্থকদের খোঁজ-খবর নিতে তাদের বাড়িতে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধিদলনেতা মানিক সরকার। শুক্রবার দুপুরে রাজধানীর গাঙ্গাইল এলাকার সংখ্যালঘু বাসিন্দাদের বাড়িতে তাদের খোঁজ-খবর নিতে যাত তিনি। সেখানে তিনি আক্রান্ত দলীয় কর্মী-সমর্থকদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। জানা যায়, রাজ্যের প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরীর সঙ্গে পুলিশের অমানবিক আচরণ করার প্রতিবাদে মিছিলে অংশ নেওয়ায় সংখ্যালঘুদের বসতবাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এই বিষয় অত্যন্ত নিন্দনীয় বলে জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধিদলনেতা মানিক সরকার।
