আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর ৷। আজ থেকে ঠিক ৩ বছর আগে এই দিনই ভারতে ৫০০ ও ১০০০ টাকার নোট বন্ধ হয়েছিল। ৮ই নভেম্বর, ২০১৬ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বন্দির ডাক দিয়েছিলেন। শুক্রবার এই নোট বন্দির ৩ বছর পূর্ণ হলো। এই উপলক্ষ্যে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এন এস ইউ আই’র উদ্যোগে আয়োজিত হয় এক বিক্ষোভ কর্মসূচি। এইকর্মসূচির নেতৃত্ব দেন এন এস ইউ আই ত্রিপুরা প্রদেশ কমিটির সহ-সভাপতি।পাশাপাশি এদিন এিপুরা প্রদেশ এন এস ইউ আই’র উদ্যোগে পালিত হয় কালো দিবস। এন এস ইউ আই নেতৃত্বরা বিক্ষোভ কর্মসূচি থেকে বলেন, রাজ্য ও কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকারের বিভিন্ন জনবিরুধী সিদ্ধান্ত ও রাজ্যে বেকারত্বের দিক দিয়ে দেশের মধ্যে প্রথম স্থানে উঠে আসার প্রতিবাদে এবং গোটা দেশে বেকারত্বের হার ও রাজ্যে ৯৬১ টি স্কুল তুলে নেওয়ার প্রতিবাদে রাজ্য এন এস ইউ আই এক রেলীর মাধ্যমে কালো দিবস পালন করে।
