বাদল চৌধুরীকে আদালতে হাজির করল পুলিশ

bdআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর ৷। আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলের বিধায়ক বাদল চৌধুরীকে শুক্রবার আদালতে হাজির করেছে পুলিশ। আগামী ১১ই নভেম্বর পর্যন্ত বাদল বাবুকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। জানা যায়, শুক্রবার দুপুরে জিবি হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর পুলিশ বাদল চৌধুরীকে পশ্চিম জেলা ও দায়রা আদালতে হাজির করে। জানা যায়, তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর হুইল চেয়ারে বসিয়ে রুম থেকে বারান্দায় নিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখার কারণে ক্ষোভ প্রকাশ করেন বাদল চৌধুরী। পরে তদন্ত কর্মকর্তা অজয় কুমার দাস আসার পর তাকে আদালতে হাজির করা হয় বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*