‘বুলবুল’ এর প্রভাব রাজ্যেও, থেমে থেমে চলছে বৃষ্টি

Bulbul_Cycloneআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর ৷। রাজ্যেও প্রভাব পড়ল অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বুলবুল’। পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। তার প্রভাব পরছে ত্রিপুরা রাজ্যেও। জানা যায়, প্রবল বেগে ঝড় বইছে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এলাকায়। ইতিমধ্যেই বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বাড়ি, চাল উড়ে গিয়েছে। গাছও ভেঙে পড়েছে কয়েকটি জায়গায় বলে জানা যায়। তবে পরিস্থিতি এখনও আয়ত্ত্বের মধ্যে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। জানা যায়, উপকূলবর্তী এলাকা থেকে ইতিমধ্যেই প্রায় দেড় লাখের বেশি মানুষকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে রাজ্যের শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শুক্রবার থেকেই মেঘলা আকাশ হয়ে ছিল। জানা যায়, রবিবারও রাজ্যে ভারি বৃষ্টি থাকবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*