টি টি এ এ ডি সি নির্বাচনকে সামনে রেখে উদয়পুর কংগ্রেসের সাংগঠনিক কার্যক্রম

WhatsApp Image 2020-02-08 at 6.06.14 PMআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ফেব্রুয়ারি ৷। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে উদয়পুর কংগ্রেস ভবনে কংগ্রেস নেতৃবৃন্দদের এক সভা অনুষ্ঠিত হয়। শনিবার আয়োজিত এই সভায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাংগঠনিক কার্যক্রম ও প্রচারের জন্য এক রোডমেপ তৈরি করা হয়। সেই সঙ্গে গ্রাম পাহাড়ে খাদ্যাভাব, কর্মহীনতার বিরুদ্ধে প্রচার সভা ও ব্লক অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি পেশ করার কর্মসূচি গ্রহণ করা হয়। সভার শুরুতে উদয়পুর নিবাসী বেনী চন্দ্র জমাতিয়া ককবরক বাউল সংগীতের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হওয়ায় ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস বলেন, ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে সরকারকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, ভূমিকম্প প্রবন এিপুরা রাজ্যে মেরামতি হীন ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পে ৪৫ স্কয়ার কিলোমিটার জলাধারের বাধ ভেঙে অমরপুর ও উদয়পুরে জল ডুবি ঘটবে এবং শত শত মানুষের প্রান হানী ঘটবে। অপরিকল্পিত উপায়ে জলাধার নির্মানের ফলে এই জলাধার মৎস্য চাষের অনুপযুক্ত। সুতরাং এই প্রকল্প নির্মানের সময় উচ্ছেদ হওয়া পরিবার দের জমি ফিরিয়ে দিলে প্রচুর উপজাতি অংশের মানুষের জীবন জীবিকা উপকৃত হবে বলে জানান তিনি। পাহাড়ে খাদ্যাভাব ও কর্মসংস্থানের অভাবে সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছে। রোমান হরফে ককবরক স্কিপ্টের দাবিকে ব্যাপক প্রচারে আনতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।  এদিন ব্লক কংগ্রেস সভাপতি গন সহ প্রদেশ কংগ্ৰেসের সহ -সভাপতি বাপী ভৌমিক, আব্বাস আলী, অভিজিৎ সরকার, অনন্ত জমাতিয়া, পিন্টু জমাতিয়া, প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*