বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যেও জাতীয় বিজ্ঞান দিবস উদযাপিত

FB_IMG_1582994023598আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি ৷। ২৮শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। গোটা দেশের সাথে রাজ্যেও এদিন উদযাপিত হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস। এদিন রাজ্যের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। এবছরের বিজ্ঞান দিবসের মূল ভাবনা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তিতে নারীদের অবদান বা Women in Science।
শুক্রবার রাজ্য সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তর এবং দ্য অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ দাস, রাজ্য সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দফতরের অধিকর্তা ইঞ্জিনিয়ার অনিমেষ দাস প্রমুখ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ভারত তথা বিশ্বে বিজ্ঞান গবেষণায় যেসব নারী বিজ্ঞানী অবদান রেখেছেন, তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*