দাবি পূরণ না হলে রাজ্যকে অচল করে দেওয়ার হুমকি আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীর

ff
প্রতীকী ছবি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ ৷। আত্মসমর্পণকারী জঙ্গি সদস্যদের বসবাসের জন্য ঘর নির্মাণ করে দেওয়া, কৃষি কাজের জন্য পাওয়ার টিলার কিনে দেওয়া, পশু পালন করার জন্য সরকারের তরফে আর্থিক অনুদান দেওয়া এবং জঙ্গি জীবনে থাকাকালীন যে সকল মামলা হয়েছে তা প্রত্যাহার করে নেওয়া এই ৪টি দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করে ত্রিপুরা রাজ্যকে অচল করে দেওয়া হবে। সোমবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এমনটাই হুমকি দিয়েছে সাবেক জঙ্গী গোষ্ঠীর সদস্যরা। তারা জানান, আগামী ১৫ মার্চের মধ্যে সরকার যদি তাদের দাবি পূরণের বিষয়ে কোন কথা না বলে তবে তারা ২৪ ঘণ্টার জন্য অনাহার কর্মসূচি পালন করবে। এরপরেও যদি সরকার তাদের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তবে তারা অনির্দিষ্টকালের জন্য আগরতলা থেকে দেশের অন্যান্য প্রান্তে যোগাযোগকারী সড়ক পথ বন্ধ করে দেবেন। ইতোমধ্যে তারা তাদের অনশন এবং অবরোধের জন্য এলাকা নির্বাচন করে নিয়েছেন বলে জানান।

উল্লেখ্য, আত্মসমর্পণকারী রাজ্যের বিভিন্ন জঙ্গী সংগঠনের সদস্যরা অল রির্টানিস্ট জয়েন্ট এক্সন কমিটি নামে একটি সংগঠন গঠন করে। ২৮শে নভেম্বর, ২০১৯ তারা ১২ দফা দাবির ভিত্তিতে রাজ্যের রাজ্যপালের কাছে ডেপুটেশন দেয়। রাজ্যপাল তাদের ডেপুটেশনটি জনজাতি কল্যাণ দপ্তরে পাঠিয়ে দেন। পরবর্তীতে জনজাতি কল্যাণ দপ্তর থেকে তাদেরকে ডেকে পাঠিয়ে ১২ দফা দাবির মধ্যে চারটি দাবি পূরণের আশ্বাস দেওয়া হয় বলে জানা যায়। দাবিগুলো মেনে নেয়ার পরও রাজ্য সরকার তাদের দাবিগুলো নিয়ে এখনও পর্যন্ত দাবি পূরণের বিষয়ে কোন আলোচনা করছে না বলে তাদের অভিযোগ। তাই তারা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*