আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ ৷। শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার প্রথম পরীক্ষার দিনে ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থী ৫০ হাজার ৫৬৯ জন। তার মধ্যে ২৩ হাজার ৫৩৯ জন ছাত্র এবং ২৭ হাজার ৩০ জন ছাত্রী। জানা যায়, এবছর মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ৭৭টি কেন্দ্রের অধিন ১৮৬টি ভেন্যুতে। জানা যায়, এবছর ৭টি মাদ্রাসা থেকে মাদ্রাসা আলিম পরিক্ষায় বসেছে ১০০ জন ছাত্র-ছাত্রী। এছাড়াও এবছর ৩৫ জন দিব্যাঙ্গন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ২৭ জন ছাত্র ও ৮ জন ছাত্রী।