গোপাল সিং, খোয়াই, ১৩ মার্চ ৷। প্রয়াত প্রাক্তন বাম বিধায়ক সমীর দেব সরকারের বাড়ীতে দুষ্কৃতিকারীরা হামলা চালায় বলে অভিযোগ। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা প্রয়াত প্রাক্তন বাম বিধায়ক সমীর দেব সরকারের ভাই শিশির দেব সরকারের ঘর লক্ষ্য করে পেট্রোল ভর্তি বোতল সহ বেশ কিছু খালি বোতল ছুড়ে মারে। এতে ঘরের টিনের চালে আগুন ধরে যায়। বাড়ীর লোকজনদের প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায় বলে জানা যায়। পাশাপাশি দুষ্কৃতিকারীরা বাড়ীর গেট ভাঙ্গার চেষ্টা করে বলেও অভিযোগ।