রাজ্যের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে জমকালো রিসেপশন, শুভেচ্ছায় সিক্ত নবদম্পতি বিপ্লব-ত্রিবেণী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন || রাজধানী আগরতলার পোলো টাওয়ার প্রাঙ্গণে বুধবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব এবং তাঁর সহধর্মিণী ত্রিবেণী রাওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে উপস্থিত হন রাজ্যের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে নবদম্পতিকে শুভেচ্ছা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রীসভার সদস্যবৃন্দ, সাংসদ, বিধায়ক-বিধায়িকা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবদম্পতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের আগামী জীবনের জন্য শুভকামনা জানান। সকলেই নবদম্পতির সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরা এক সুন্দর দাম্পত্য জীবনের জন্য সর্বশক্তিমান ঈশ্বরের নিকট প্রার্থনা করেন।
রিসেপশন অনুষ্ঠানকে ঘিরে পোলো টাওয়ার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাজ্যের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক মহলের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*