আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন || দ্বিতীয় বিয়ের পর বুধবার সস্ত্রীক রাজ্যে ফিরলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। রাজ্যে ফিরে এদিন তিনি তাঁর সহধর্মিণী ও মাকে সঙ্গে নিয়ে উদয়পুরের পবিত্র ত্রিপুরাসুন্দরী মন্দির-এ পূজার্চনা করেন।
মন্দিরে গিয়ে মাতা ত্রিপুরেশ্বরীর পুণ্যদর্শন ও আশীর্বাদ গ্রহণ করেন নবদম্পতি। এসময় রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের পাশাপাশি তাঁদের নবদাম্পত্য জীবনের সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্ত ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন বিপ্লব দেব। বিয়ের পর রাজ্যে ফিরে প্রথম ধর্মীয় কর্মসূচি হিসেবে মাতাবাড়িতে তাঁর এই পূজার্চনা রাজনৈতিক ও সামাজিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।
