
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ ৷। জীবন যুদ্ধের দিনলিপিতে অসুরনাশিনী দেবী দূর্গার আগমন অজান্তেই নিয়ে আসে ক্ষনিকের আনন্দ পরশ। দশভূজার বসন্তের পূজো হচ্ছে আসল বলে অভিহিত করে থাকেন শাস্ত্রীয় পণ্ডিতরা। বসন্তের বাসন্তী পূজোর সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক ধর্মীয় কাহিনী, যুগ যুগ ধরে হয়ে আসছে বাসন্তী পূজো। চিন্ময়ী মায়ের আশীর্বাদে তিথি নক্ষত্র মতে মঙ্গলবার মহাসপ্তমীতে হয়েছে দশভূজার পূজার্চনা –পুরোহিতের মন্ত্রোচ্চারনে। তবে এবছর লৌকিক আচার নিষ্ঠাতে মহাসপ্তমীর মাতৃ অর্চনার ছবিতে অনেকটাই পরিবর্তন হয়েছে। কেননা গোটা বিশ্বেই চলছে মহামারি। এই মহামারি পরিস্থিতিতে মানুষের সুরক্ষার্থে পুজোয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তাই নিয়মরক্ষার্থে পুজো করা হচ্ছে রাজধানীর দুর্গা বাড়িতে। মহামারি পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মুখে সকলে। মন্দিরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। মানুষের সুরক্ষার্থে পুজোয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তাই নিয়মরক্ষার্থে পুজো করা হচ্ছে রাজধানীর দুর্গা বাড়িতে। পাশাপাশি শহরের হাতেগোনা এক দুটো বাড়িতে বাসন্তী পূজোর আয়োজন করা হয়। তবে মানা হচ্ছে সামজিক দূরত্ব।
