বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ এপ্রিল ৷। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে লক ডাউন জারি রয়েছে। যার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় গরিব অংশের জনগনদের বিভিন্ন সমস্যার সন্মুখিন হতে হচ্ছে। এরই মধ্যে বুধবার শান্তিরবাজার আর এম সাহা পেট্রোল পাম্পের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার প্রত্যন্ত এলাকার গরিব অংশের লোকজনদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আর এম সাহা পেট্রোল পাম্পের কর্ণধার এদিন ৫০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন বলে জানা যায়।