আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল ৷। সামাজিক দূরত্ব বজায় রাখতে এবার বিশেষ পদক্ষেপ নিলো ত্রিপুরা সরকার। এই মহামারির মধ্যে যারা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে বাজারে আসছেন তাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাজারগুলোকে সাময়িক কালের জন্য ভিড় এলাকা থেকে সরিয়ে খোলা মাঠে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজারে আসা লোকদেরও পুলিশ লাইন ধরিয়ে বাজারে প্রবেশ করতে দিচ্ছে।বুধবার সকাল থেকেই পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত বামুটিয়ার কালীবাজারকে সাময়িকভাবে বামুটিয়া স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই তার উদ্যোগ নিয়েছেলেন স্থানীয় বিধায়ক কৃষ্ণধন দাস। পাশাপাশি রাজধানীর লেক চৌমুহনী বাজারকেও আস্তাবল ময়দানে নিয়ে যাওয়া হয়েছে।
