রাজ্য থেকে নিজামুদ্দিনের ধর্মসভায় অংশগ্রহনকারী ২২ জন সহ পরিবারের সদস্যদের পাঠানো হয় কোয়ারেন্টেনে

niআপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল ৷। সম্প্রতি দিল্লীর নিজামউদ্দিনের ধর্মসভায় অংশ নেন প্রায় ২ হাজার মানুষ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব থেকে তবলিঘ-ই-জামাত নামে ওই ধর্মীয় প্রতিষ্ঠানের সভাতে ধর্মগুরুরা আসেন বলে জানা যায়। সমাবেশ শেষ হওয়ার পর সেই অতিথিরা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে যান। তারপরেই ভারতে লকডাউন ঘোষনার পর দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের করোনা ভাইরাস আক্রান্তের সে হদিশ মিলছে, তার কিছু সংখ্যক ব্যক্তি ঐ ধর্মসভায় অংশ নিয়েছিলেন। এই তথ্য মিলতেই এবার নড়েচড়ে বসে প্রশাসন।
জানা যায়, ত্রিপুরা রাজ্য থেকে ঐ ধর্মীয় সভায় যারা যারা অংশ নিয়েছেন তার মধ্যে ২২ জনের নাম ও ঠিকানা সংগ্রহ করতে পেড়েছে রাজ্য প্রশাসন। সেই মোতাবেক বুধবার সেই সমস্ত মানুষদের সনাক্ত করে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কোয়ারেন্টেনে পাঠানো হচ্ছে। বুধবার ঐ ধর্মীয় সভায় অংশ নেওয়া আগরতলার ১৪ জনের বাড়িতে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক সহ স্বাস্থ্য দপ্তরের কর্মী ও চিকিৎসক ও আধিকারিকেরা গিয়ে তাদের পরিবার সহ তুলে এনে কোয়ারেন্টেনে পাঠায়। সেখানে তাদের নমুনা পরীক্ষা করা হবে। পাশাপাশি এদিন উত্তর ত্রিপুরা জেলার ২ জন, গোমতী জেলার ১ জন এবং ঊনকোটি জেলার ১ জনকে শনাক্ত করা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*