আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল ৷। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্যের মূখ্যমন্ত্রী ও প্রসাসনিক আধিকারিকদের সাথে পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দেশে করোনা মোকাবেলা, রোগ সংক্রমণ পরিস্থিতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের জোগান নিয়ে বিভিন্ন রাজ্যের মূখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন। জানা যায়, দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শুরু হওয়ার পর পক্ষকালের মধ্যে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় ভিডিও কনফারেন্স। এদিন দুপুরে রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের প্রসাসনিক আধিকারিকদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ এর এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যালোচনা বৈঠকে যোগ দেন।কোভিড-১৯ ইস্যুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সাথে পর্যালোচনা বৈঠক প্রধানমন্ত্রীর
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল ৷। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্যের মূখ্যমন্ত্রী ও প্রসাসনিক আধিকারিকদের সাথে পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দেশে করোনা মোকাবেলা, রোগ সংক্রমণ পরিস্থিতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের জোগান নিয়ে বিভিন্ন রাজ্যের মূখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন। জানা যায়, দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শুরু হওয়ার পর পক্ষকালের মধ্যে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় ভিডিও কনফারেন্স। এদিন দুপুরে রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের প্রসাসনিক আধিকারিকদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ এর এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যালোচনা বৈঠকে যোগ দেন।